ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই যুবক

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই যুবক অবশেষে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পেয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৭০ হাজার টাকা দিয়ে তাদের মুক্ত করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় সশস্ত্র ডাকাতদল মোটরসাইকেল আরোহী মোক্তার আহমদ (৩০) ও হেলাল উদ্দিনকে (২৬) অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল সংলগ্ন জঙ্গলে অভিযান চালালেও কোনো সাফল্য মেলেনি। স্থানীয়দের অভিযোগ, দুই ঘণ্টা দেরিতে গিয়ে পুলিশ শুধু লোক দেখানো অভিযান চালিয়েছে।

এদিকে রাত ১০টার দিকে সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক অভিযান পরিচালনার দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন।

এদিকে ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন দাবী করেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারের মতো এবারও মুক্তিপণ দিয়ে অপহৃতদের মুক্তি দিতে হলো, আর প্রশাসনের অভিযান থেকে কোনো ফল মিলল না।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই যুবক

আপডেট সময় : ১২:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫