ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযান: ৫ লাখ ৭২ হাজার ইয়াবাসহ আটক ১ ফুটবল বিশ্বকাপ: হিসাব–নিকাশে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে কারা বিশ্ব পরিবেশ দিবসেই মহেশখালীতে পুড়ছে প্যারাবন: নির্বিকার বনবিভাগ ও প্রশাসন প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেল কক্সবাজারের মানুষ, আধুনিক সিনেমা হলের দাবি রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক, উখিয়া ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আর্জেন্টিনার নীল-সাদা রঙে রাঙল টেকনাফ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

সাংবাদিককে প্রা’ণ’না’শের হু’ম’কি দিলো সীমান্তের শীর্ষ চো’রা’কা’র’বা’রি জহির

ঘুমধুম সীমান্তের শীর্ষ চোরাকারবারি জহির আহমেদের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিবেদক মাহমুদুল হাসানের বসতবাড়িতে গিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে হত্যার হুমকি দেন তুমব্রু বাজার পাড়ার মৃত শফিকুর রহমানের পুত্র জহির।

‘ ২১ সেপ্টেম্বর (রবিবার) এর মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ‘ দাবী করে জহির হাসানের স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সীমান্ত সাংবাদিকতার পরিচিত মুখ হাসান টিটিএন’কে জানান, ‘ তিন দিন আগে রাতের বেলায় ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারের সময় চোরাকারবারিদের একটি দল বেশ কিছু কাপড়ের বস্তা আমার মোটরসাইকেলের আলো দেখে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সেসব চোরাই পণ্য জব্দ করে, এই ঘটনার পর থেকে চোরাকারবারিরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আজ রাতে জহির এসে সরাসরি হুমকি দিয়ে গেলো, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।’

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ‘ প্রাথমিকভাবে বিষয়টি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

জহির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় শীর্ষ মাদক চোরাকারবারি হিসেবে রয়েছে তার নাম।

সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে চেয়ে তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

সাংবাদিককে প্রা’ণ’না’শের হু’ম’কি দিলো সীমান্তের শীর্ষ চো’রা’কা’র’বা’রি জহির

আপডেট সময় : ১২:৫৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫