ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদ নির্বাচনে ফজলুর কাদের সভাপতি নির্বাচিত পটিয়ার লুণ্ঠিত চিনি উদ্ধার হলো চকরিয়ার রাসেলের দোকান থেকে – রাসেল ছাত্রদল নাকি শিবির এ নিয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী বক্তব্য পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

রামুর বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা: চ্যাম্পিয়ন সুরের ক্লাব, রানার্সআপ কৃষক ক্লাব

  • আনিস নাঈম।
  • আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 491

ঝাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রম্যভূমি রামুর ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকাবাইচ খেলা। একদিন ব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইচ দল। আর রানার্সআপ হয়েছে কৃষক ক্লাব ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি নৌ দল।

খেলার ঘোষক ‘জাজেস-রেডি-গো’ বলার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ খেলা শুরু হয়। এসময় খেলা উপভোগ করতে বাকঁখালীর দুতীরে উৎসুক জনতার ভিড় জমে।

আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, সাহিত্য, সংস্কৃতির আতুড়ঘর রামুর গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ। নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফি সহ অনেকে।

প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্স আপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুলো ও সেরা বেত টানার পুরুষ্কার পেয়েছে মো: সুমন।

এরআগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম

রামুর বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা: চ্যাম্পিয়ন সুরের ক্লাব, রানার্সআপ কৃষক ক্লাব

আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫