ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রামুর বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা: চ্যাম্পিয়ন সুরের ক্লাব, রানার্সআপ কৃষক ক্লাব

  • আনিস নাঈম।
  • আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 483

ঝাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রম্যভূমি রামুর ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকাবাইচ খেলা। একদিন ব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব নৌকাবাইচ দল। আর রানার্সআপ হয়েছে কৃষক ক্লাব ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি নৌ দল।

খেলার ঘোষক ‘জাজেস-রেডি-গো’ বলার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ খেলা শুরু হয়। এসময় খেলা উপভোগ করতে বাকঁখালীর দুতীরে উৎসুক জনতার ভিড় জমে।

আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, সাহিত্য, সংস্কৃতির আতুড়ঘর রামুর গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ। নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফি সহ অনেকে।

প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্স আপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুলো ও সেরা বেত টানার পুরুষ্কার পেয়েছে মো: সুমন।

এরআগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসেরচর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌদল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

রামুর বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা: চ্যাম্পিয়ন সুরের ক্লাব, রানার্সআপ কৃষক ক্লাব

আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫