ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজন হেফাজতে

  • ইসতিয়াক হাদি
  • আপডেট সময় : ০২:০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 750

ঈদগাঁও উপজেলার পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে হাতে-পায়ে ও গলায় শেকল পরিয়ে নির্যাতন করা হচ্ছে।

নির্যাতিত শিশুটির নাম মিছবাহ্ উদ্দিন (১২)। সে পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আয়রাবো টেক এলাকার মোস্তাক আহমদ ওরফে গুরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে মোস্তাক আহমদ তার ছোট্ট ছেলেটির ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাত ১১টার দিকে মোস্তাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় শিশুটিকে উদ্ধার করে তারা। পরে তার সৎ মা ও সৎ বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ !

পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুজন হেফাজতে

আপডেট সময় : ০২:০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫