ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স- দুই মাসে গ্রেফতার ৫৫৬ মাদক ব্যবসায়ী

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাসে ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরকার গঠিত বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সটি গত ২০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, মাদক পাচারে ব্যবহৃত ২০টি মাইক্রোবাসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আয়োজনে অংশ নেন।

টাস্কফোর্সটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে। এর নেতৃত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিনহাজুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সবাইকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। টাস্কফোর্স সফল হতে জনগণের সহযোগিতা দরকার।

টাস্কফোর্সের সদস্য সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলার উপপরিচালক সোমেন মন্ডল জানান, তিনটি লক্ষ্য সামনে রেখে কাজ চলছে- সমন্বিত নজরদারি ও অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক মামলার দ্রুত নিষ্পত্তি।

অনুষ্ঠানে পুলিশ, চিকিৎসক, সাধারণ ও ধর্মীয় শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ !

কক্সবাজারে মাদকবিরোধী টাস্কফোর্স- দুই মাসে গ্রেফতার ৫৫৬ মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ১১:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫