ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কক্সবাজারে কৃষি উদ্যোক্তা সমাবেশ:

কৃষি খাতকে শক্তিশালী করার ওপর জোর বাংলাদেশ ব্যাংক গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহীর।

দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক নিয়ে আলোচনা হয়। অংশ নেন তিনশতাধিক কৃষি উদ্যোক্তা। তাদের মধ্যে কয়েকজন উদ্যোক্তা নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ !

কক্সবাজারে কৃষি উদ্যোক্তা সমাবেশ:

কৃষি খাতকে শক্তিশালী করার ওপর জোর বাংলাদেশ ব্যাংক গভর্নরের

আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫