ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ-নিলাম কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট

কক্সবাজারের বাঁকখালী নদীর ‘জায়গা উদ্ধারে’ ঘরবাড়ি উচ্ছেদ ও উচ্ছেদকৃত মালামাল নিলাম কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (বিশেষ মূল এখতিয়ার) যৌথ ডিভিশন বেঞ্চের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ নির্দেশ দেন।

উচ্ছেদ কার্যক্রমের ‘ভুক্তভোগী’ দাবীদার কক্সবাজারের আইনজীবী এডভোকেট আবদুল খালেক এ বিষয়ে রিট আবেদন (নং-১৫২৬৬/২০২৫) করলে আদালত আদেশ দেন। আদালত নির্দেশনায় বলেছে, সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত বাঁকখালী নদী উদ্ধারের নামে বিআইডব্লিউটিএর পরিচালিত উচ্ছেদ, নিলামসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

গত ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাঁকখালী নদী পুনরুদ্ধার অভিযানের অংশ হিসেবে কস্তুরাঘাট ও আশপাশ এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বহু ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং মালামাল জব্দ করে নিলামের উদ্যোগ নেওয়া হয়।

অভিযান শুরুর পর থেকেই সেখানে বসবাসকারী স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে পেশকারপাড়া ও নুনিয়ার ছড়া এলাকায় স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে পড়ে বিআইডব্লিউটিএ। শেষ পর্যন্ত ৫ সেপ্টেম্বর উচ্ছেদ কার্যক্রম স্থগিত ঘোষণা করে সংস্থাটির বন্দর পরিচালক একেএম আরিফ উদ্দিন কক্সবাজার ত্যাগ করেন।

হাইকোর্টে আশ্রয়

উচ্ছেদ অভিযানে ‘ক্ষতিগ্রস্তরা’ দাবি করেন, সঠিক সীমানা নির্ধারণ ছাড়াই বিআইডব্লিউটিএ তাদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন, প্রকৃত দখলদার ও নদীভরাটকারীদের বাদ দিয়ে বছরের পর বছর ধরে বসবাসকারী মানুষজনই উচ্ছেদের শিকার হচ্ছেন।

এই পরিস্থিতিতে ‘ক্ষতিগ্রস্তদের’ পক্ষ থেকে এডভোকেট আবদুল খালেক হাইকোর্টে রিট করেন। আদালত শুনানির পর রোববার উচ্ছেদ-নিলামসহ সব কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

আদালতের আদেশে স্বস্তি প্রকাশ করেছেন উচ্ছেদে ‘ক্ষতিগ্রস্ত’ পরিবারগুলো। তারা বলছেন, সরকারের নদী উদ্ধার উদ্যোগকে তারা স্বাগত জানালেও ব্যক্তি মালিকানাধীন জমি ও দীর্ঘদিনের বসতি গুঁড়িয়ে দেওয়াটা মানবিক নয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর কক্সবাজার বন্দর পরিচালক একেএম আরিফ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ-নিলাম কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট

আপডেট সময় : ১০:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫