ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 1453

রংপুরের তারাগঞ্জে পাঁচ মাসের এক মেয়েশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে ওই শিশুকে হত্যার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে শিশুটি কান্নাকাটি করছিল। তখন তার মা শিশুকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর রক্তাক্ত মরদেহ তাঁর স্বামীর হাতে তুলে দেন। ওই নারী মানসিকভাবে অসুস্থ। তিনি বেশ কিছু দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁকে আজ চিকিৎসকের কাছে নেওয়ার কথা ছিল।

সকালে সরেজমিনে দেখা গেছে, শিশুটির মৃত্যুর খবর পেয়ে অনেকে বাড়িতে ভিড় করেছেন। ছোট্ট শিশুর নিথর দেহ দেখে অনেকেই কাঁদছেন। মা তুলসী রানী উদ্‌ভ্রান্তভাবে দাঁড়িয়ে আছেন।

তুলসীর স্বামী হোটেল শ্রমিক বাবা বাবু লাল বলেন, ‘কিছু বুঝে উঠতে পারছি না। কয়েক দিন ধরে বউ অসুস্থ, এ জন্য বাচ্চাটা আমার মায়ের কাছে থাকত। দুধ খাওয়ার জন্য কান্না করছিল সকালে। এ জন্য ওর মার কাছে দেয়। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে থামবে ভাবিনি কোনো দিন।’

ওই নারীর শাশুড়ি পাতানী রানী বলেন, ‘৫-৬ দিন ধরে নাতনি আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল, তাই বউকে দিই দুধ খাওয়াতে। কিছুক্ষণ পর দেখি ছেলে হাতে করে গলাকাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে। বউ শুধু চুপ করে থাকে।’

তুলসী রানীর ভাই মানিক মিয়া বলেন, ‘আমার বোন সন্তানদের খুব ভালোবাসে। কিন্তু অসুস্থ থাকলে মানুষ স্বাভাবিক থাকে না। সুস্থ থাকলে এ কাজ কোনো দিন করত না।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। তিনি শিশুটিকে হত্যার কথা শিকার করেছেন। স্বজনেরা জানিয়েছেন, ওই নারী মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫