ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার ইউপি সদস্য রুস্তম আলী টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের সংকটেও বিদ্যুৎ গিলছে টমটম-ইজিবাইক স্লোগান, সুবিধা ও বাস্তবতার রাজনীতি নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণ করে স্বামীকে হত্যার অভিযোগ

কক্সবাজার শহরের কলাতলী লাগোয়া উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা পালিয়ে যাওয়ার পথিমধ্যে ঘাতক বীরেল চাকমা (৫৪) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস।

টিটিএনকে তিনি মুঠোফোনে জানান, ‘ দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন, তাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হাজতে আছে।’

তিনি বলেন, ঘাতক মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রী কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ চাকমা নারী আমাদের পাশে ভাড়া থাকেন, হঠাৎ তার চিৎকার শুনে আমরা বের হই দেখি সে রক্তাক্ত এবং তার স্বামীর লাশ পড়েছে।
এসময় একজনকে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে দেয়।’

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে পরিবার দুটি রাঙ্গামাটি থেকে কক্সবাজার আসে ও নিহত ও ঘাতক দুজনই স্থানীয় সুপারী বাগানে মজুরের কাজ করতো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণ করে স্বামীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:২৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫