ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রথম পর্বে খাগড়াছড়িকে ২-০ গোলে হারালো কক্সবাজার

দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। “তারুণ্যের উৎসব”-এর অংশ হিসেবে আয়োজিত চ্যাম্পিয়নশীপের প্রথম পর্বে দুর্দান্ত জয় পেয়েছে কক্সবাজার জেলা দল। খাগড়াছড়িকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে কক্সবাজার।

বুধবার (১০ সেপ্টেম্বর) শহীদ ওয়াসিম জোন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কক্সবাজারের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ কায়সার। এর মধ্যে একটি আসে পেনাল্টি থেকে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে কক্সবাজার দল। সফরকারী খাগড়াছড়িও বেশ কয়েকটি গোলের সুযোগ পাই। কিন্তু দক্ষ ফরোয়ার্ডের অভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা। কক্সবাজারের জাহাঙ্গীর, কায়সার, হেলাল ও বাবু পুরো ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্স দেখান। অপরদিকে খাগড়াছড়ির হয়ে ভালো পারফরম্যান্স করেছে রাসেল ও রাজু মারমা। তবে তারা দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি।

দলকে দুই গোলে জয় এনে দিয়ে ম্যাচ সেরা হন কায়সার। তাঁকে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুহাম্মদ হোসাইন, সরওয়ার রোমন, সালাহউদ্দিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

খেলা শেষে কক্সবাজার দলের হেড কোচ মাসুদ আলম বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির হোম ভেন্যুতে তাদের সাথে অ্যাওয়ে মাচ খেলবো। এ জন্য আমরা আরও পরিকল্পনা গ্রহণ করছি। দলে থাকবে অভিজ্ঞ আরও কয়েকজন খেলোয়াড়।

খাগড়াছড়ি জেলা দলের কোচ তুহিন বড়ুয়া বলেন, আমরা অনুশীলনের জন্য সময় পাইনি। এ জন্য দল গঠন আশানুরূপ হয়নি। তবে আশা করছি আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।

জাতীয় চ্যাম্পিয়নশিপের এই আসরে অংশ নিচ্ছে দেশের ৬৪টি জেলা। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রথম দুই ধাপ হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে ৬৪ দল কমে হবে ৩২, এরপর ১৬। শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রথম পর্বে খাগড়াছড়িকে ২-০ গোলে হারালো কক্সবাজার

আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫