ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার ইউপি সদস্য রুস্তম আলী টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের সংকটেও বিদ্যুৎ গিলছে টমটম-ইজিবাইক স্লোগান, সুবিধা ও বাস্তবতার রাজনীতি নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি

সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ” আওয়াজ” এর ৭ প্রস্তাব

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করণে জেলা প্রশাসককে ৭ প্রস্তাব জানিয়েছে কক্সবাজারের সংকট ও সম্ভাবনার কথা বলা নারী সাংবাদিক ও কবি সাহিত্যিকদের সংগঠন “আওয়াজ”। ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে আওয়াজের মত বিনিময়ে এ ৭ প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাবগুলো হল-
সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে নারী পুলিশের সংখ্যা ও টহল নিশ্চিত করা, সৈকতের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টসমূহে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা, যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দ্রুত বিচার বাস্তাবায়ন করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সাইবার ক্রাইমের আওতায় এনে অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন জনবহুল স্থানে প্রচারণা চালানো। প্রয়োজনে সাইন বোর্ড, ব্যানার ও বড় পর্দায় ভিডিও এর মাধ্যমে যৌন হয়রানির শাস্তি ও আইন সম্পর্কে জানানো, পেশাদার ও অপেশাদার সকল ফটোগ্রাফারদের নজরদারিতে রাখার ব্যবস্থা গ্রহণ, সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারীদের জন্য নারী বান্ধব ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা ও দালাল ও প্রতারকদের চিন্তিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন ” তাদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে নেয়া হয়েছে। ব্যবস্থাও নেয়া হবে।”

” আওয়াজ” এর সভাপতি আইরিন আকতার বলেন ” দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের উত্তক্ত করা, প্রতারণা, গোপনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ নাধ্যমে প্রচার সহ বিভিন্ন ধরনের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে। এমনকি ধর্ষনের মত ঘটনাও ঘটেছে। তাই নারীরা যেন কক্সবাজারে নিরাপদে ভ্রমণ ও চলাফেরা করতে পারে তাই জেলা প্রশাসকের কাছে কিছু প্রস্তাব করেছি।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটি সভাপতি আইরিন আকতার, যুগ্ন সাধারণ সম্পাদক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার সুমি, সহসাংগঠনিক সম্পাদক শাহারিয়া আলম শেখলা , স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রোমানা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাহিয়া রহমান, সদস্য শারজিনা আক্তার ও আসমাউল হুসনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ” আওয়াজ” এর ৭ প্রস্তাব

আপডেট সময় : ০৫:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫