ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি জেদ্দায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে

নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) এভারগ্রিন পরচুলা কারখানায় মালিক-শ্রমিক সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব (২১) নামের এক নৈশপ্রহরী (শ্রমিক) নিহত হয়েছেন।

নিহত মো. হাবিব সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। জানা যায়, তিনি ইকো কোম্পানিতে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি সকালবেলা বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ শ্রমিক। তারা হলেন- মমিনুর (২৫), শাহিন (২৬), নুর আলম (৩০), মোস্তাক (২৬), লিপি (২৬), জামিলা খাতুন (৩৫) ও পথচারী রব্বানী (২৯)।

নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারহান তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইপিজেডের ভেনচুরা কারখানার সুপারভাইজার ও প্রত্যক্ষদর্শী মিলন বলেন, ‘এখানে সমস্যা এভারগ্রিনের না, সমস্যাটা হচ্ছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা)। কারণ, কোম্পানি চালায় বেপজা। ইপিজেডের ভেতরের ১৬টি কোম্পানি আছে, তা একই নিয়মে চলতে হবে। কিন্তু এভারগ্রিন তার উল্টোটা করে। তার মানে বেপজার শেলটারে এভারগ্রিন অনিয়ম করে চলছে। তাই এ ঘটনায় বেপজা দায়ী।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল পৌনে ৯টার দিকে উত্তরা ইপিজেড থেকে সংঘর্ষের ঘটনায় আহতরা আসতে থাকে। তবে হাবিব নামের একজন শ্রমিক গুলিতে নিহত হয়। তার মরদেহ লাশঘরে রক্ষিত আছে। এ ছাড়াও সাত জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা

নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫