ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার

ভাইয়ের মতো ‘পানিতে ডুবে’ মিজবাহ’র মৃত্যু – দুই সন্তানের শোকে বাকরুদ্ধ পিতা

কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া কিশোর মিজবাহ উদ্দীন (১২) এর মরদেহ প্রায় ৪০ ঘন্টা পর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের একটি সেতুর নিচে বাঁকখালীর মোহনা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) পড়ন্ত বিকেলে ঝিলংজা ইউপির চাঁন্দের পাড়া এলাকায় বাঁকখালীর তীর ঘেষা ইজতেমা মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলো মিজবাহ।

খেলার একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে  পড়ে যাওয়া ফুটবল আনতে নদীতে ঝাঁপ দিয়ে স্রোতের টানে ভেসে যায় স্থানীয় নুরুল আলমের
এই কনিষ্ঠ পুত্র।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ বুধবার সারাদিন চট্টগ্রাম থেকে আসা ফায়ারসার্ভিসের ডুবুরি দল বাঁকখালি নদীতে মিজবাহর সন্ধানে তল্লাশি চালায়। অবশেষে আজ সকালে তার লাশ পাওয়া গেছে। ‘

দেড় বছর আগে স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মিজবাহ’র আপন ভাই ১১ বছর বয়সী নকীব উদ্দিনের অকাল মৃত্যু হয়।

নিজের দুই পুত্রের এমন করুণ পরিণতিতে হতবিহ্বল হয়ে পড়েছেন পিতা নুরুল আলম।

কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘ দেড় বছর না হতেই আমি একইভাবে আরেক সন্তানকে হারালাম। বলার ভাষা নেই, কী দুর্ভাগ্য আমার।’

এঘটনায় নিহত মিজবাহ’র এলাকায় বিরাজ করছে শোকাহত আবহ। বিকেলে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ভাইয়ের মতো ‘পানিতে ডুবে’ মিজবাহ’র মৃত্যু – দুই সন্তানের শোকে বাকরুদ্ধ পিতা

আপডেট সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫