ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

কচ্ছপিয়ায় শত বছরের সড়কের উন্নয়ন কাজে বনবিভাগের বাঁধা : স্থানীয়দের ক্ষোভ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত লাগোয়া রামুর ডাক্তারকাটা ও নাইক্ষ্যংছড়ির ফুলতলী সড়কে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রামু। এ সড়ক দিয়ে শত বছর আগে থেকে দুই উপজেলার মানুষ চলাচল করছে।

কিন্তু এই সড়কের আঁধা কিলোমিটার অংশে উন্নয়ন কাজ থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের বিরুদ্ধে। বাকি ৮০ শতাংশ কাজ শেষ হলেও বনবিভাগের বাঁধার কারণে মাত্র আঁধা কিলোমিটার অংশে কাজ বন্ধ রয়েছে।

এলজিইডির রামু উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবীর জানিয়েছেন- ১৩ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটারের ওই সড়কে কাজ করছে এক ঠিকাদারী প্রতিষ্ঠান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বন্ধ থাকা আঁধা কিলোমিটার সড়ক উন্নয়নকাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৪০ পাড়া-গ্রামের ছাত্র শিক্ষক, শিশুবৃদ্ধসহ সাধারণ মানুষ। তাঁরা বনবিভাগের পক্ষ থেকে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন- মামলায় বনবিভাগ দাবী করেন এ আঁধা কিলোমিটার এলাকা নিজেদের বাগান এলাকা। অথচ এসব ডাহা মিথ্যা। এ মিথ্যা মামলার পর ঠিকাদার পাঁচ মাস ধরে কাজ বন্ধ রেখেছে। বাকী অবশিষ্ট কাজ শেষ হলেও এ কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বলছেন তারা কাজ বন্ধ রেখেছেন বন বিভাগের একটি মামলার কারণে। স্থানীয় ১০২ বছর বয়সী আবু ছৈয়দ বলেন- শত বছর ধরে সড়কটি চালু আছে।

জানতে চাইলে রামুর বাঁঘখালী রেঞ্জ কর্মকর্তা মো: সরওয়ার জাহান জানিয়েছেন- সড়কের একাংশে বনবিভাগের জায়গা রয়েছে, এনিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। আদালতের সিদ্ধান্ত মতে আমরা ব্যবস্থা নিব।

স্থানীয়রা জানিয়েছেন- নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার ৪০ গ্রামের শতশত মানুষ সড়কের আঁধা কিলোমিটার অংশের নির্মান কাজ দ্রুত শুরুর জন্য মানববন্ধনে অংশ নেন। এ মানববন্ধনে অংশ নেন, ছাত্র-শিক্ষক-কৃষক-গাড়ি চালক-সীমান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিজীবি ও অন্যান্য পেশার কয়েক শত মানুষ । এ সড়কটি নাইক্ষ্যংছড়ি সদর থেকে গিয়ে ঠেকছে ফুলতলী সীমান্তে। মাঝখানের আঁধা কিলোমিটার অংশ পড়েছে রামু উপজেলাধীন বাঁকখালী বনবিভাগের। এ অংশেও সড়ক আছে অনেক বড় আকারে। যা দীর্ঘ ২ শত বছর ধরে নানা বাহনে লোকজন চলাচল করছে। আর এ অংশের সড়কে দুধারে বাগান আছে ঠিকই সড়কের আশপাশে কোন বাগান নেই।

তারা অভিযোগ করে বলেন, বনবিভাগ
এ সত্যকে ঢেকে সড়কে বাগানের পালিত শতশত গাছ আছে দাবী করে মিথ্যা মামলা করে। যাতে ঠিকাদার অনিরাপদ মনে করে কাজ বন্ধ রাখে। সড়কটি কয়েকটি কোটি টাকার কাজের ৮০ ভাগ কাজ শেষ হলেও মাত্র আঁধা কিলোমিটার অংশে হাত দিতে পারছে না ঠিকাদার। এমতাবস্থায় বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা বলেন এ সড়কে যাতায়াত করে ৪০ গ্রামের মানুষ । সড়কের শেষাংশে আছে ২টি সকারী প্রাথমিক বিদ্যালয়। বিজিবির তিনটি সীমান্ত চৌকি। ১০টি অস্থায়ী চৌকি। বেসরকারী ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১০টি। রাবার বাগান, অন্যান্য ফলের বাগান রয়েছে হাজার হাজার একর। বিশেষ করে বাংলাদেশ-মিয়ামার সীমান্তে যে কোন ধরণের জরুরী যোগাযোগে এ সড়কটি অন্যতম মাধ্যম। এ কারণে সড়কটি অতিদ্রুত সংস্কারকরণে ব্যবস্থা নিতে সরকারের উপরি মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় সমাজ সেবক
নুরুল ইসমাম, ইসমাইল, বদিউল আলম, শামশুল আলম মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, হারু মিয়া মেম্বার, আহামদ নবী মেম্বার, মাওলানা রশিদ আহমেদ, বাইক সমিতির সভাপতি জসিম উদ্দিন, স্থানীয় মুরব্বি আব্দুল মতলব, বাদশা মিয়া এবং মহিলাদের মধ্যে রাবেয়া আক্তার। সঞ্চালনা করেন কলিম মুহাম্মদ সোহেল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

কচ্ছপিয়ায় শত বছরের সড়কের উন্নয়ন কাজে বনবিভাগের বাঁধা : স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪