ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি!

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 3681

গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ওই অভ্যুত্থানের মুখে হাসিনাসহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিকে পালাতে হয়। যাদের অনেকে পরিবার-পরিজন ছাড়া একাই পালিয়েছেন।

তাদের কয়েকজনকে নিয়ে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। তারা কী করছেন, কীভাবে জীবন-যাপন করছেন সেগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের সাবেক এক এমপি জানিয়েছেন, তিনি আরেক আওয়ামী এমপির সঙ্গে কলকাতার একটি ফ্লাটে থাকছেন। ওই ফ্লাটে রান্না ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য লোক আছে। তবে প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয় তখন তার রান্না করতে হয়। এজন্য বাংলাদেশে থাকা স্ত্রীর কাছ থেকে সাহায্য নেন বলেও জানান তিনি।

এছাড়া সকালে ফজর নামাজ পড়ার পর জিমে যাওয়াসহ অন্যান্য কিছু কাজকর্ম করেন।

তিনি বলেন, “ভোরের আলো ফোটার সাথে সাথে আমি ওঠে ৩বিএইচকে অ্যাপার্টমেন্টে ফজর নামাজ পড়ি। যেখানে আমি আরেক আওয়ামী এমপির সঙ্গে একসাথে থাকি। আমরা দুজনই পরে পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি। আর তিনি পেলেট ক্লাস করেন।”

নিজের রান্না করতে হয় উল্লেখ করে এই সাবেক এমপি বলেন, “আমি রান্নায় অভ্যস্ত নই। আমার সাথের জনও রান্না পারেন না। যেদিন আমাদের বাধ্য হয়ে রান্না করতে হয়, সেদিন ভিডিও কলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি এখনো ঢাকায় আছেন।”

“বিষয়টি আমার জন্য নতুন। যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, আমি রান্নাকে ক্যারিয়ার হিসেবে নেব।”— মজা করে বলেন ওই এমপি।

সূত্র: দ্য প্রিন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি!

আপডেট সময় : ০১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫