ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার
কক্সবাজার পৌরসভা প্রশাসক

রুবাইয়া দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নিজাম উদ্দীনকে

কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ। তিনি একইসাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বও বুঝে নিয়েছেন।

গত সাত আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের অনুকূলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্ট জারি হওয়া এক স্মারকাদেশ অনুযায়ী গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ।

এছাড়া রুবাইয়া আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক -উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সেই দায়িত্বও পালন করবেন নিজাম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্বে আছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন প্রশাসককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

নিজাম উদ্দিন আহমেদ মুঠোফোনে টিটিএনকে এসব বিষয় জানান। তিনি নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিদায়ী পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ ২য় মেয়াদে ২০২৪ এর ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। কক্সবাজার শহরে ব্যাটারি চালিত অটো রিকশার লাইসেন্স নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এরপর তার অপসারনের দাবী তোলেন বিক্ষুব্ধ শহরবাসীদের অনেকেই। এরমধ্যেই গত ৩ আগস্ট তার বদলির আদেশ আসে। তাকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

কক্সবাজার পৌরসভা প্রশাসক

রুবাইয়া দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নিজাম উদ্দীনকে

আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫