ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন শাহজাহান চৌধুরী—জিরো টলারেন্স ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি ছায়া সংসদ কী, কীভাবে কাজ করে নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায় মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদির আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি? নতুন সরকারের কাছে কি চায় কক্সবাজারের মানুষ? শীতের কাপড় আলমারিতে তুলে রাখার সময়টা কখন? কন্যাকে বাল্যবিবাহের দায়ে পিতাকে জরিমানা পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট

উখিয়ার ক্যাম্পে বো’মা’ সহ রোহিঙ্গা নারী গ্রেফতার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নারী’কে বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র সহ গ্রেফতার করেছে এপিবিএন।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ২৬ নং শেড থেকে তাকে গ্রেফতার করা হয়।

ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিটি ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) জানিয়েছে, সেই নারীর ঘরে থাকা ২ টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ এবং ৫ টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী, শ্রাবণী প্রকাশ সাবু (৪০),  ঐ ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী।

১৪ এপিবিএন এর অধিনায়ক সিরাজ আমিন বলেন, ‘ ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএন সার্বক্ষণিক কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে, রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতারকৃত নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

উখিয়ার ক্যাম্পে বো’মা’ সহ রোহিঙ্গা নারী গ্রেফতার

আপডেট সময় : ০১:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫