ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা নি’হ’ত নয়, ক্যাম্পে গু’লি’বিদ্ধ সেই শিশুর অবস্থা আশংকাজনক মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে বিভিন্ন পদে যারা জয়ী চকরিয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে যুবকের মৃত্যু কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে ৫ বিজয়ী যারা পুলিশের আশ্বাসে বাসটার্মিনালে সড়ক অবরোধ প্রত্যাহার : সালমানের জানাজা শনিবার সকাল ১০ টায় দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন : ভোট দিয়েছেন ১২শ ২৫ জন,অনুপস্থিত ১০৫ জন কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ বারে কথা কাটাকাটির জের : কক্সবাজার শহরে ঝরলো দুই প্রাণ সমুদ্র সৈকতে রাস্তা নির্মাণের প্রতিবাদে ঢাকায় বাপার মানববন্ধন ও ৭ দফা দাবি আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল

৫ই অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ এবং আগামীর প্রতিটি ৫ই অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।

আজ মঙ্গলবার সকালে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির এই দিনে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।

জনগণকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন মি. রহমান।

মি. রহমান বলেন, “আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।”

বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে “স্বাধীনভাবে সানন্দে” সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে বলে মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।”

জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা

৫ই অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫