ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

রামুতে ট্রেন দুর্ঘটনা: বেঁচে আছে ‘আতাউল্লাহ’, পথিমধ্যে মা নামিয়ে দেন মাদরাসায়

কক্সবাজারের রামুতে ট্রেন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নয় নিহত হয়েছে চারজন।

‘আতা উল্লাহ’ নামে এক শিশুর মৃত্যু’র খবর সংবাদে প্রকাশ পেলেও রাতে শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান জানিয়েছেন , ‘ নিহত যাত্রীদের পরিবার জানতো চালক ছাড়াও তাদের ৪ সদস্য সিএনজিতে ছিলো, খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখে সবাই মারা গেছে ভাবা হয়েছিলো।’

কিন্তু ৯ বছর বয়সী আতাউল্লাহ’কে তার মা আসমা আরা পথিমধ্যে ঘোনারপাড়ার এলাকার একটি মাদরাসায় নামিয়ে দেয় এবং বিকেলে সে বাড়ি ফিরে আসে বলে পরিবারের বরাত দিয়ে জানান তৈয়বুর রহমান।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামুর রশিদনগরে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান, আতাউল্লাহ’র মা আসমা আরা (৩৫), তার ভাই আশেক উল্লাহ (৬), খালা রেণু আরা (৪০) ও সিএনজি চালক হাবিব উল্লাহ (৪৫)।

দুর্ঘটনায় কবলিত সিএনজিটি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে রামু যাচ্ছিল।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে চলে গেলেও রামুর পানিরছড়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস প্রায় তিন ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা।

এসময় রামুর স্থানীয়রা বিক্ষোভ করে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী তোলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে র‍্যাব পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে বিকাল ৪টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন স্থানীয়রা।

দুর্ঘটনার পর ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

রামুতে ট্রেন দুর্ঘটনা: বেঁচে আছে ‘আতাউল্লাহ’, পথিমধ্যে মা নামিয়ে দেন মাদরাসায়

আপডেট সময় : ১০:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫