ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

৪০ মিনিটের চক্কর! বিপদ থেকে বাঁচলো ইউএস বাংলার কক্সবাজারগামী বিমান

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোয় ৩নং সর্তক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, কক্সবাজারের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এমন বৈরি আবহাওয়া বিরাজের সময় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধশতাধিক যাত্রী ও ক্রু নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইনস এর একটি বিমান।

ফ্লাইট ট্রেকিংয়ে বিশ্বে প্রসিদ্ধ ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ এর তথ্য বলছে, ইউএস বাংলার বিএস-১৫৯ ফ্লাইট টি নির্ধারিত সময়ে কক্সবাজারের আকাশসীমায় প্রবেশ করলেও বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

প্রায় ৪০ মিনিট ধরে আকাশে বেশ কয়েকবার চক্করের পর রাত ৯ টার কিছু আগে অবশেষে কক্সবাজারে অবতরণে সক্ষম হয় বিমানটি।

ইকবাল মালেক নামে স্থানীয় এক এনজিও কর্মকর্তা তার ফেসবুকে লিখেন,’ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে কক্সবাজার মুখি US-BANGLA Airlines এর ফ্লাইট BS159 কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে! আল্লাহ যাত্রী সহ বিমানটি নিরাপদ অবতরণ করার তৌফিক দিন।’

এরপর তিনি পোস্টটির আপডেটে লিখেন, ‘অবশেষে প্রায় ৪০ মিনিট কক্সবাজারের আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবতরন করতে সক্ষম হল।’

ঐ পোস্টের কমেন্টে সেই বিমানের যাত্রী ওবাইদুল ইসলাম ইংরেজিতে (বাংলা অনুবাদকৃত) লিখেন, ‘ আলহামদুলিল্লাহ অবতরণ করেছি, ধন্যবাদ সহযোগিতা ও তথ্যের জন্য।’

প্রসঙ্গত, ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী বিমান সংস্থা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

৪০ মিনিটের চক্কর! বিপদ থেকে বাঁচলো ইউএস বাংলার কক্সবাজারগামী বিমান

আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫