ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন

বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নামকরণ

কক্সবাজারের বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নামকরণ করা হয়। দেশের জন্য শহীদ এলাহী মনজুর চৌধুরীর অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজিবি জানায়, বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ ইতোমধ্যেই কক্সবাজার অঞ্চলের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এটি একটি আদর্শ শিক্ষালয়ে পরিণত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী

বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নামকরণ

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫