ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান বোটের সাথে ছবি তুলা হল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শন করা হচ্ছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় এর অংশ হিসেবে সাম্পান বোটে ফটোসেশান করা হয়।

এরপর কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলনকেন্দ্র উর্মির সামনে সকলের জন্য উন্মুক্ত মঞ্চে প্রদর্শন করা হচ্ছে ট্রফি। যেটি বিকেল ৩টা পর্যন্ত প্রদর্শন করা হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। মোতায়েন রয়েছে র‍্যাব এবং পুলিশ।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়াটর দিকে কক্সবাজারে পৌঁছে ট্রফি। সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মিতে রাখা হয় ট্রফিটি।

বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিজ্ঞপ্তিতে জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারী-মার্চ ২০২৫-এ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে। মূল ট্রফিটি উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দেশ সমূহে প্রদর্শনের অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজার-এ অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মি এর সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

নিরাপত্তায় থাকা র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম বলেন, র‍্যাবের ৩০ সদস্যদের একটি টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছি। কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সকলেই আনন্দের সাথে দেখছি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

এদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দিনক্ষণ ঘনিয়ে এলেও এখনো কাটেনি আয়োজন নিয়ে অনিশ্চয়তা। নির্ধারিত আয়োজক দেশ পাকিস্তানে ভারতের খেলতে যেতে না চাওয়া থেকেই মূলত সব সমস্যার শুরু। এখন পর্যন্ত কাটেনি এই জটিলতা।

দুই পক্ষের অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে, তা–ও নিশ্চিত নয়। তবে এসবের মধ্যেও থেমে নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ।

জানা গেছে, ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

আপডেট সময় : ০৭:৩০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪