ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্যাকে বাল্যবিবাহের দায়ে পিতাকে জরিমানা পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট কুতুবদিয়ায় ৪ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায় জামায়াতসহ ১১ দল আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ “আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত”: শফিকুর রহমান পদত্যাগ করেছেন আইজিপি বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন অতিরিক্ত ভাড়া আদায়: সৈকতের দুই ঘোড়া চালক আটক

লীগের ‘সেইম’ পরিণতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন এনসিপি নেতা মাসুদ!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আওয়ামীলীগের পরিণতি থেকে শিক্ষা না নিলে বিএনপিকেও ‘সেইম’ পরিণতির অপেক্ষা করতে হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-প্যাস্টুন ছিঁড়ে ফেলেছে।’

তিনি আরো লিখেন, ‘যেমন লীগ গত ১৬বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।’

জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার কক্সবাজারে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, এসময় তার একটি মন্তব্য আলোচনার জন্ম দেয়।

কক্সবাজারে ‘শিলং থেকে গডফাদার’ এসেছে বলা নাসীরের সেই মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ’কে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে দাবীতে জেলা জুড়ে শুরু হয় বিএনপির নেতাকর্মীদের নেতাকর্মীদের প্রতিবাদ।

সন্ধ্যায় প্রতিবাদ মিছিল শেষে এই বক্তব্যের কারণে কক্সবাজারে নাসীরুদ্দিন পাটোয়ারী’কে অবাঞ্চিত ঘোষণা করে জেলা বিএনপি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

লীগের ‘সেইম’ পরিণতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন এনসিপি নেতা মাসুদ!

আপডেট সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫