ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস বাংলাদেশ ক্রিকেটে আবারও চোটের মিছিল দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 226

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি।

গতকাল বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ১ জুলাই থেকে তাঁদের যে মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’, সেই কর্মসূচিতে তাঁরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন। গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি ও স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার গোপালগঞ্জে তাঁদের কর্মসূচি ছিল। তাঁদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা তাঁদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় হামলা করে।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষে তাঁরা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হন, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে। খুবই পরিকল্পিতভাবে গণ-অভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছে। তাঁরা তাদের ধন্যবাদ জানান। জাতীয় নাগরিক পার্টি আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জে তাঁদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। তাঁরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চান—এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

নাহিদ ইসলাম জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে—এটিই তাদের চ্যালেঞ্জ। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (আজ) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলো যথারীতি চলতে থাকবে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ

আপডেট সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫