ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

ডুলাহাজারা সাফারি পার্কে দুদকের অভিযান: অনিয়মের সন্ধান

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে ৬টি উন্নয়ন প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাফারি পার্কের প্রকল্প এলাকায় যায় দলটি। সেখানে উন্নয়ন কাজের নানা অনিয়মের সন্ধান পায় । ইতোমধ্যে পার্কের ৬টি প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা চলমান উন্নয়ন কাজগুলো ঘুরে ঘুরে দেখিয়েছেন। চলমান কাজের কোন কোনটি শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ, আবার কোনটি ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

তবে আমরা পার্কের রেঞ্জ কর্মকর্তার অফিসে শুধুমাত্র কাজের ওয়ার্ক অর্ডারের কাগজ পেলেও অন্যান্য কোন ডকুমেন্টস পায়নি। আগামী দুই কার্যদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় অফিস থেকে ডকুমেন্টসগুলো সংগ্রহ করা হবে বলে জানান তিনি। সেটি পর্যালোচনা করার পর কমিশনে প্রতিবেদন জমা দেবো। কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের দুদকের একটি দল সাফারি পার্কে আসেন। তারা প্রকল্প এলাকায় যান। সেখানে তারা কাজ পরিদর্শন করেন। পরে প্রকল্পের কাগজপত্র দেখতে চান। সম্পূর্ন কাগজপত্র চট্টগ্রাম বিভাগীয় অফিসে রয়েছে বলে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডুলাহাজারা সাফারি পার্কে দুদকের অভিযান: অনিয়মের সন্ধান

আপডেট সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫