ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার
মানহানিকর সংবাদের জের

পাঁচ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করা হয়। ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ ধারায় অপরাধ আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নিদের্শ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক এবং টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন।

অভিযুক্তদের মধ্যে সুলতান আহমদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং সাবেক স্থানীয় ইউপি সদস্য বলে জানিয়েছেন সেখানকার এলাকাবাসী।

মামলার বাদী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাবেক হুইপ এবং উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য।

এডভোকেট ছমি উদ্দিন জানান, অভিযুক্তরা দাবি করা চাঁদা না পেয়ে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল অগ্রাযাত্রা নামের একটি ফেইসবুক পেইজ থেকে গত ৪ জুন একটি মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিষ্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছে শাহজাহান চৌধুরী। যেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইনের সাক্ষাতকারের উপর এই সংবাদটি প্রচার করা হয়।

ছমি উদ্দিন বলেন, সংবাদে যাদের কাছ থেকে টাকা আদায় করার কথা সংবাদে প্রচার হয়েছে তাদের সাথে বাদির কোন ব্যক্তিগত সম্পর্কে নেই। মুলত বিএনপি এবং বাদির সম্মানহানি করতে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক

মানহানিকর সংবাদের জের

পাঁচ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর মামলা

আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫