ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন
কক্সবাজার গোল্ডকাপ ফাইনালে তাণ্ডব

৯৫০ আসামির মধ্যে একজনকে আটক

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সংঘটিত ব্যাপক ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা হয়। যেখানে ৯৫০ জনকে আসামি করা হয়েছিলো। তবে এ পর্যন্ত পুলিশ একমাত্র রবিউল নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন।

তিনি জানান, “ফাইনাল ম্যাচের দিন স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রবিউলকে আটক করা হয়েছে। তিনি টিকিট ছাড়া লোক প্রবেশ করানোসহ দালালচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

১৪ সেপ্টেম্বর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে দুই ইজারাদার মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্নার নাম উল্লেখ করে প্রায় ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই দিন পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে আরও ২৫০ জনকে আসামি করে কক্সবাজার সদর থানা পুলিশ।

ফাইনাল ম্যাচটি ১২ সেপ্টেম্বর বিকাল ৩টায় রামু বনাম টেকনাফে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খেলা শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার দিন হলেও সকাল ১১টার মধ্যেই গ্যালারিতে দর্শকদের ভিড় শুরু হয়। দুপুর ২টার মধ্যেই স্টেডিয়ামের ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রবেশ গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে।

পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দর্শকরা মাঠের বাইরে থেকে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর খেলাটি স্থগিত ঘোষণা করা হলে বিক্ষুব্ধ দর্শকরা ফের স্টেডিয়ামে ঢুকে ড্রেসিং রুম, প্রেসবক্স, চেয়ার, ভবনের কাঁচ ও গোলপোস্টও ভেঙে ফেলে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এই ঘটনায় সদর উপজেলার ইউএনও নিলুফার ইয়াসমিন চৌধুরী, সদর থানার ওসি তদন্ত ফারুক হোসেনসহ অন্তত ৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আহত হয়েছেন।

পুলিশ সুপার সাইফ উদ্দিন বলেন, “এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :

কক্সবাজার গোল্ডকাপ ফাইনালে তাণ্ডব

৯৫০ আসামির মধ্যে একজনকে আটক

আপডেট সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫