ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার

অগণিত পাঠকের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে কক্সবাজার জেলার প্রথম ও সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দৈনিক কক্সবাজার আজ ৩৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় নানা চড়াই-উৎরাই অতিক্রম করেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারে অবিচল রয়েছে।কক্সবাজার গাইড

১৯৯১ সালের এই দিনে জেলাবাসী ও গণমানুষের প্রতি গভীর দায়বদ্ধতা নিয়ে যাত্রা শুরু করেছিল দৈনিক কক্সবাজার। প্রতিষ্ঠার পর থেকে পাঠকের নিরবচ্ছিন্ন আস্থা ও ভালোবাসাই পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি। গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তবুদ্ধিচর্চা এবং জনস্বার্থে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক কক্সবাজার সবসময়ই নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে।

গণমানুষের কথা বলা, সমাজ ও রাষ্ট্রের কল্যাণমুখী চিন্তার প্রতিফলন ঘটানো এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই দৈনিক কক্সবাজারের মূল লক্ষ্য। এই আদর্শিক অবস্থানের কারণেই পত্রিকাটি অর্জন করেছে মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও বিশ্বাস।

একসময় শুধুমাত্র মুদ্রিত দৈনিক হিসেবে যাত্রা শুরু করা পত্রিকাটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে সক্রিয়। প্রিন্ট সংস্করণের পাশাপাশি দৈনিক কক্সবাজার ডটকম-এর মাধ্যমে দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজার পর্যটন, রোহিঙ্গা সংকট, পরিবেশ ও আঞ্চলিক ভূ-রাজনীতির কারণে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব বহন করে। এমন একটি জেলার নানা সংকট, সম্ভাবনা ও বাস্তব চিত্র সঠিকভাবে পাঠকের সামনে তুলে ধরতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক-সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিযোগিতাপূর্ণ গণমাধ্যমের এই সময়ে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও তারা পত্রিকাটির আদর্শ ও পেশাদারিত্বকে সমুন্নত রেখেছেন।দৈনিক পত্রিকা

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। এ পরিস্থিতিতে পেশাদার ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। দৈনিক কক্সবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতি-নৈতিকতাকে ধারণ করে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও আধুনিক, উন্নত ও জীবনঘনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে নিজেদের আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে এগিয়ে যাবে।কক্সবাজার গাইড

১৯৯১ সালে কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম-এর হাত ধরে দৈনিক কক্সবাজারের যাত্রা শুরু হয়। গণমুখী সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান কক্সবাজারবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

৩৬ বছরে পদার্পণের এই শুভক্ষণে দৈনিক কক্সবাজারের সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, হকার, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

পাঠকের আস্থাই আমাদের শক্তি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

লেখক: পরিচালনা সম্পাদক, দৈনিক কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই

৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার

আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬