ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। তার অধীনে প্রথম দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছিলেন না ব্রাজিল তারকা। সাবেক রিয়াল মাদ্রিদ কোচের আগামী বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার থাকবেন কি না এমন জল্পনাও ছিল। এর মধ্যেই ভক্তদের স্বস্তির খবর দিলেন নতুন কোচ।

ইতোমধ্যে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের বছর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবেন নেইমার এমনটাই বিশ্বাস আনচেলত্তির। গতকাল (বৃহস্পতিবার) এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। দ্রুত তিনি জাতীয় দলে ফিরবেন, এমনটাই আশা তার।

আনচেলত্তি বলেছেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও ওর হাতে রয়েছে। ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে। আমরা বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”

এক সময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এখন ইউরোপীয় ফুটবল থেকে অনেকটাই দূরে। সম্প্রতি ব্রাজিলের ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন, যেখানে তিনি ২০২৫-এর শেষ পর্যন্ত খেলবেন। ২০২৩-এর অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান। সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিও ছিন্ন হয়।

সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ব্রাজিলের। সব ঠিক থাকলে সেই ম্যাচগুলোতে খেলতে পারেন নেইমার। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

আপডেট সময় : ০১:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫