ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে তাহসান!

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনাম নিতে। বছরের শুরুতেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় আসেন এই গায়ক। এরপর হানিমুনে ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশে যান তারা। তবে দেশে ফিরেই ভিন্ন মেজাজে দেখা গেল তাহসানকে। হানিমুন থেকে ফিরেই গিয়েছিলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।

তাহসান খান বিষয়টি জানিয়েছেন নিজেই। এই গায়ক তার ফেসবুক পেজে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাহসান ছিলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। তিনি সেখানে শরণার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতার কথা শোনেন। তাহসান খান শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে জানান রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কারণ।

তাহসান বলেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি।

তিনি আরও বলেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে তাহসান!

আপডেট সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫