ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে প্রাণ হারালেন উখিয়ার রিয়াদ, এতিম দুই শিশু

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাত দলের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ নবী হোসেনের পুত্র।

মাত্র ২২ দিন আগে গত ২৯ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিয়াদের স্ত্রী, তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।

অল্প সময়ের ব্যবধানে একটি পরিবারের এমন মর্মান্তিক পরিস্থিতি এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি করেছে।

বালুখালী এলাকার স্থানীয় বাসিন্দা ও রিয়াদের নিকটাত্মীয় মোহাম্মদ ইমরান খান বলেন, ‘ এটি আসলে হৃদয়বিদারক ঘটনা, দুইটা শিশু এতিম হয়ে গেলো জানিনা তাদের কি হবে। রিয়াদের খুনিদের বিচার দাবী করছি, এমন মৃত্যু কাম্য নয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাতদল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়।

এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে চকরিয়ার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে প্রাণ হারালেন উখিয়ার রিয়াদ, এতিম দুই শিশু

আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫