ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজিএস মনসুর আলী জাহাজের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ক্যাম্পেইনে শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষ, বিশেষ করে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সার্জন লে. আদিব আদনানের নেতৃত্বে কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা, বিশেষ করে দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য, যেখানে চিকিৎসা সুবিধা সীমিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

আপডেট সময় : ১০:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫