ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অতি কাছে সোনাইছড়িতে ৩ শতাধিক রোগীর ফ্রী চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষচারা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক এ দায়িত্ব পালনে কাজ করায় আবারো প্রশংসায় ভাসছেন ১১ বিজিবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার ( ৯ জুন) দিন ব্যাপী ১১ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সোনাইছড়িতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী মেডিকেল ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনে অধিনায়ক নিজে উপস্থিত হন। তিনি বিনামূল্যে এ চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন সকাল ৯ টায়। এর পরপর শুরু হয় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম । এছাড়া শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশ বান্ধব বৃক্ষের চারা বিতরণ করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় আনসার-ভিডিপি সদস্য এবং সাধারণ জনগণ অংশ নেন।

কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রায় ৩ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রে আনার জন্য বিজিবির পক্ষ থেকে বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়।

এদিকে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ শত জন এবং সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত গরিব, অসহায় মানুষ, শিক্ষার্থী ও স্থানীয়দেরসহ প্রায় ৬০০ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী ২ জন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনগণের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাক্তার, নার্স, শিক্ষার্থী, আনসার-ভিডিপি ও সাধারণ জনগণের সমন্বয়ে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পেইন বিজিবির চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জন্য এমন কার্যক্রম অত্যন্ত উপকারী এবং জনসেবামূলক উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি

আপডেট সময় : ০১:২৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬