ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ হা হা রিয়েক্টের কারণেই হামলা: এক মায়ের মৃত্যু সীমান্তের আরএসও’র গুলির পর বৈঠার আঘাতে রক্তাক্ত স্থানীয় যুবক কক্সবাজার ফিল্ম সোসাইটির যাত্রা: নিজস্ব প্রোডাকশনে স্থানীয় সিনেমা নির্মাণ ও সিনেমা হল ফিরিয়ে আনার উদ্যোগ রহিম উল্লাহ খান রানা শহর ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আনোয়ারী- “সন্ত্রাস, মাদক ও চোরাচালান বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে” চকরিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার ৩০ পর্যটক অসুস্থের ঘটনায় আল্-গণিতে যৌথ অভিযান, ৫০ হাজার টাকা দন্ড বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী সারাদেশে ঝড়-বৃষ্টির সঙ্গে ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ সাংবাদিক মুজিবকে হেনস্থা- উখিয়া অনলাইন প্রেসক্লাবের বিবৃতি ও নিন্দা

সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বরাষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ। জাতীয় গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।

মাত্র ৩৪ বছর বয়সেই ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। তার ঠিক পাঁচ বছর পর ২০০১ সালে জায়গা করে নেন মন্ত্রী পরিষদে। হন যোগাযোগ প্রতিমন্ত্রী।

এবার তিনি পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে সালাহউদ্দিন আহমদ কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে ছিলো নানান গুঞ্জন।

সদ্য অনুষ্ঠিত ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে বিপুলসংখ্যক ভোট নিয়ে চতুর্থ বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ৷ এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাঁর দল বিএনপি। সালাহ উদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ,সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা বিজয়ী হয়৷ ২০০১সালে বিএনপি জোট সরকার গঠন করলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সালাহউদ্দিন আহমদ৷ এরপর নানান রাজনৈতিক ও আইনী জটিলতায় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হয়নি বিএনপির এই শীর্ষ নেতার৷

সালাহউদ্দিন আহমদ ১৯৮৫ সালে অনুষ্ঠিত সপ্তম বিএসএসের ক্যাডারে উত্তীর্ণ হন এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন। এরপর বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

সালাহ উদ্দিন আহামদ ১৯৯৬ সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপি’র আহবায়ক এবং পর পর দু’বার কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন। পরে ২০১০ সালে বিএনপি’র জাতীয় কাউন্সিলে সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব নির্বাচিত হন। এর পরে তিনি ভারতের শিলং থাকা অবস্থায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন৷

৬৪ বছর বয়সী সালাহউদ্দিন আহমদ ব্যক্তি জীবনে চার সন্তানের জনক। তার স্ত্রী এডভোকেট হাসিনা আহমদও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন৷

স্বাধীনতার পর তিনিই প্রথম মন্ত্রী হন কক্সবাজার থেকে এবং
২০ বছর পর সালাহউদ্দিন আহমদ আবারও মন্ত্রী হওয়ার খবরে উচ্ছসিত চকরিয়া পেকুয়াসহ কক্সবাজারে জেলার মানুষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী

আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬