ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার গুঞ্জন, যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় সালাহউদ্দিন আহমদের নাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘুরে বেড়াচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিজ্ঞ ও আলোচিত নেতাদের নিয়ে সম্ভাব্য মন্ত্রিসভা কেমন হতে পারে—তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। সেই তালিকায় বারবার উঠে আসছে দলের সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নাম।

বিএনপি সরকারের আগের মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে। আর সেই সম্ভাবনার কেন্দ্রে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এখন পর্যন্ত দলীয় বা সরকারি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসমান তালিকাগুলোর সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই।

আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই পরিষ্কার হবে কার হাতে উঠছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আর অপেক্ষা—দুটোই চলবে সমানতালে।

ট্যাগ :

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার গুঞ্জন, যা জানা গেল

আপডেট সময় : ১০:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬