ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব

সাফজয়ী রিপা’কে ঘিরে গর্বিত এলাকাবাসীর উন্মাদনা- এবার মহিলা দলের সংবর্ধনা

শাহীন জাহান চৌধুরী- প্রয়াত এই মহীয়সী নারীর শূণ্যস্থান অপূরণীয়, এমন চর্চা কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার জনসাধারণের মুখে।

তবে উত্তরাধিকারের ভূমিকায় পুত্রবধু আইরিন মাহমুদ চৌধুরী স্ব-কর্মতৎপরতায় এখন আছেন আলোচনায়।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখা জাতীয় নারী ফুটবল দলের সদস্য সাহেদা আক্তার রিপাকে নিয়ে গর্বের কমতি নেই তার নিজ এলাকা উখিয়ায়, এবার সেই উন্মাদনা’কে ভিন্ন উচ্চতা নিয়ে গেলেন আইরিন।

উখিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ১৮ ডিসেম্বর (বুধবার) বিকেলে জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী রিপা’কে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

সংগঠনের সভাপতি আইরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘ মহিলা দলের এই উদ্যোগ প্রশংসনীয়। রিফার জন্য শুভকামনা, আশাকরি তার সাফল্য অর্জন অব্যাহত থাকবে।’

আইরিন জানান, ‘ রিপা উখিয়ার গর্ব। আমরা আশা করি, তার অর্জন নারীদের অনুপ্রেরণা জোগাবে। ‘

সংবর্ধিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিপা। তিনি বলেন, ‘ আমি আনন্দিত, আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে এবং আমি তাদেরই কন্যা।’

শুধু উখিয়াতেই নয় এখন জেলাজুড়ে নারী ক্রীড়াবিদের সংখ্যা বাড়ছে, যখন রিপা ক্যারিয়ার শুরু করে তখন সে সংখ্যা খুবই কম ছিলো বলে অভিমত ব্যক্ত করেন ক্রীড়া সংগঠক শামসুল আলম সোহাগ।

উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সনিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজিব, জালিয়াপালং ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি ফজলুল কাদের চৌধুরী সহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রিপাকে সম্মাননা স্মারক এবং নগদ ৩০ হাজার টাকা’র অর্থ পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

This will close in 6 seconds

সাফজয়ী রিপা’কে ঘিরে গর্বিত এলাকাবাসীর উন্মাদনা- এবার মহিলা দলের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪