ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

সম্মিলিত প্রচেষ্টায় এক নম্বর ওয়ার্ডের সমস্যা নিরসন করা হবে – কক্সবাজারের ডিসি

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • 522

কক্সবাজারের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়া পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুরে বিমানবাহিনীর সীমারেখা পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি, প্রয়োজন অনুযায়ী জমি নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিমান বাহিনী। এছাড়া প্রয়োজন ব্যতীত অতিরিক্ত কোন জমি ব্যবহার করবে না বলেও জানিয়েছে বিমান বাহিনী। তাই সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করে বিমানবন্দরের অসম্পন্ন কাজ সম্পন্ন করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বিমান বাহিনীর কিছু এক্সপেনশনের কাজ চলছে, সিভিল এভিয়েশন কর্তৃক কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণের কাজও প্রায় শেষের দিকে।তাই বরাদ্দকৃত জমি ব্যতীত অতিরিক্ত জমি প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তারা।

কক্সবাজার বিমান বন্দর আন্তর্জাতিককরণের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট সীমারেখায় বসবাসরত জনবসতিকে অন্যত্র সরিয়ে জায়গাটুকু খালি করার একটি বিষয় রয়েছে। তাই জেলা প্রশাসনের টিম ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে নিয়ে স্থানটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

কুতুবদিয়াপাড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, খুরুশকুলে একটি জলবায়ু উদ্বাস্তু প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেখানে ইতিমধ্যে বেশকিছু পরিবার বসবাস করছে। এছাড়া প্রকল্পের অবশিষ্ট ভবনগুলো নির্মান কাজও প্রায় শেষের দিকে। তাই নির্মাণ কাজ সম্পন্ন হলে কুতুবদিয়া পাড়ার বাসিন্দারা সেখানে বসবাস করতে পারবেন।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার এক নম্বর ওয়ার্ডের সকল সমস্যা নিরসন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।

অপরদিকে শহরের জলাবদ্ধতার বিষয়ে জেলা প্রশাসক বলেন,কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ শহরের প্রধান সড়কগুলোর ওয়াটার ক্লগিং অপসারণের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে তারা ৮০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। এছাড়া কউক ও পৌরসভার সাথে কথা বলে তাদের দায়িত্বও বন্টন করে দেওয়া হয়েছে।

এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কক্সবাজার শহরের ময়লা আবর্জনাপূর্ণ যে খালটি রয়েছে সেটি দ্রুত পরিষ্কার করা হবে। ময়লা আবর্জনা যথাস্থানে ফেলার পরামর্শও দেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

সম্মিলিত প্রচেষ্টায় এক নম্বর ওয়ার্ডের সমস্যা নিরসন করা হবে – কক্সবাজারের ডিসি

আপডেট সময় : ০৬:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫