ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

বাংলাদেশের সাথে যোগাযোগ তৈরি করেছে আরাকান আর্মি

বাংলাদেশের সাথে যোগাযোগ তৈরি করেছে রাখাইনে শক্ত অবস্থানে থাকা আরাকান আর্মি। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি পথ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

প্রথমবারের মতো সরকারের উচ্চমহল থেকে  বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির যোগাযোগের বিষয়টি সামনে এলো।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাখাইন পরিস্থিতি নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার বেশিরভাগ কাজই প্রকাশ্যে বলার মতো নয়। দ্রুত অনেক ঘটনা ঘটছে এবং পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। মানুষ মনে করে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এর একটি কারণ হচ্ছে এটি আগে বলা হয়নি।’

তিনি বলেন, ‘আরাকান আর্মি যখন রাখাইনে শক্তিশালী হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম যে, তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। আরাকান আর্মি যখন তাদের ফ্ল্যাগ আমাদের সীমান্তে উত্তোলন করলো, সেদিন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে, এটি নতুন ব্যবস্থা এবং তাদেরকে আমাদের মোকাবিলা করতে হবে।’

তাদের সঙ্গে আলোচনার আগে আমরা তাদেরকে একটি বার্তা দিতে চেয়েছিলাম। যেহেতু তারা এখন রাখাইন দখল করে আছে, সেজন্য তাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলে তিনি জানান।

খলিলুর রহমান বলেন, ‘তাদের সঙ্গে আলোচনার আগে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলিয়া বিশপের সঙ্গে আমার বৈঠক হয়। আমরা জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করি। সেখানে বলা ছিল যে, আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে জাতিসংঘ মিয়ানমারবিষয়ক দূত, জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের জন্য বাংলাদেশ কোনও আকস্মিক ঘটনা নয়। এটির পেছনে অনেক কিছু করতে হয়েছে।’

আরাকান আর্মি রাখাইনের প্রায় ৯০ শতাংশ দখল করে নিয়েছে। আমি রিপোর্ট পেয়েছি যে, সিতওয়ে অবরুদ্ধ অবস্থায় আছে এবং সেখানে হামলা হচ্ছে। রাখাইনের মোট জনসংখ্যা হচ্ছে— শুধুমাত্র ঢাকা শহরে যারা বাস করে তাদের ১৬ শতাংশ। আপনারা বুঝতে পারেন যে, দুই জায়গার মধ্যে ভারসাম্যে কত দূরত্ব। সেটি আরাকান আর্মিও জানে। কাজেই আমাদের শক্তি প্রদর্শনের প্রযোজন নেই বলে তিনি জানান।

সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আরাকান আর্মি রোহিঙ্গাদের ফেরত নেবে যখন রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হবে। এছাড়া বাংলাদেশ ছাড়া রাখাইনের অর্থনৈতিক রুট নেই, ভারতের মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলমান রাখা কঠিন।’

তিনি জানান, রাখাইনের রাজিনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা খাতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি হলে সবাই বার্তা পাবে যে, রাখাইনে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি হয়েছে।

এছাড়াও এই সেমিনারে মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্লেষণ মূলক বক্তব্য রাখেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনিস্টিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স এর আয়োজনে সেমিনারটিতে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং কূটনীতিকরা আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

বাংলাদেশের সাথে যোগাযোগ তৈরি করেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫