ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার কক্সবাজার আসছেন, যোগ দেবেন রামুর জাহাজভাসা উৎসবে সেন্টমার্টিনে ট্রাভেল পাস লাগবে কি, কত দিন রাতযাপন করা যাবে- জাহাজ ছাড়বে কোথা থেকে? ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ কুতুবদিয়ার অবসরপ্রাপ্ত তহসিলদার আবদুল গফুর কুতুবী মারা গেছেন : সোমবার জানাজা ৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে

শ্বশুরবাড়িতে মারধরে জামাইয়ের মৃত্যু- উখিয়ায় গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ায় শ্বশুর বাড়িতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শফিরবিল এলাকার গ্রেফতারকৃতরা হলেন, সলিমুল্লাহর স্ত্রী রশিদা বেগম (৫০) ও ছেলে নুরু উদ্দিন (৩২) এবং জসিম উদ্দিনের স্ত্রী আলকুমা খাতুন (৩০)৷

স্থানীয়রা জানান, গত বুধবার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ৮০ হাজার টাকা পেতেন বশির আহমেদ। ওই টাকার জন্য গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বশিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযুক্ত ৩ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে৷

ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই দুর্জয় সরকার জানান, বৃহস্পতিবার রাতে শফিরবিল এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে৷ বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান ওসি৷

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা

শ্বশুরবাড়িতে মারধরে জামাইয়ের মৃত্যু- উখিয়ায় গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫