ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

শুক্রবার কক্সবাজার আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ শুক্রবার কক্সবাজার সফরে আসছেন। ২ জনই একইদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। বিশ্বস্ত একটি সুত্র এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি চুড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে। ২ জন ভিভিআইপি’র কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ২ জন একইদিন

কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তাঁরা ২ জনই রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে ২ জনের প্রাক প্রাথমিক সফরসূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব সহ

রোহিঙ্গাদের সাথে ইফতার, কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কর্মসূচী ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ নেবেন।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষন করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থাকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’।

বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর রমজান মাসে মিসর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

শুক্রবার কক্সবাজার আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ১২:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫