ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ্দিন আহমদ আগামীর কক্সবাজারের জন্য উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে নাগরিক সংলাপ পরবর্তী ১৩ দফা সুপারিশ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন সীমান্তে গুলিবিদ্ধের ২৭ দিন পর হোয়াইক্যংয়ের হুজাইফার মৃত্যু ১২ ফেব্রুয়ারি : গণভোট, গোলাপী ব্যালেট ক্ষমতায় যাবে ১১ দলীয় জোট-মহেশখালীতে অলি আহমেদ ‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমান্ত এলাকা রামু বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা চেয়ে থানায় বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ’র চিঠি

শাস্তি পেলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা বিরাট কোহলি। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই সাজা দেন। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ঘটনা খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

এই ঘটনায় কোহলির সমালোচনা করেন মাইকেল ভন, রিকি পন্টিংয়ের মতন তারকারা, ভন বলেন, ‘কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না। কনস্টাস হেঁটে যাচ্ছিলো, কোহলিকে দেখুন সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে।’

পন্টিং বলেন, ‘দেখুন ব্যাট করার সময় উইকেট ব্যাটারদের, ক্রিজও। ফিল্ডারদের এর কাছাকাছি থাকার কথা না। বিরাট কীভাবে হেঁটে গেল দেখুন, সে সংঘর্ষ উস্কে দিয়েছে।’

কোহলির মতন একজন অভিজ্ঞ তারকার তরুণ বয়েসী কারো সঙ্গে এমন বিতর্কে জড়িয়ে পড়া পছন্দ করেননি ভারতে সাবেক তারকারাও।

বক্সিং ডে টেস্টে এদিন আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেন কনস্টাস। জাসপ্রিট বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে নজর কেড়েছেন তিনি। তার আগ্রাসী মানসিকতা ও ব্যাটিং দেখে মেজাজ হারান ভারতের মোহাম্মদ সিরাজ ও বিরাট কোহলি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী

This will close in 6 seconds

শাস্তি পেলেন বিরাট কোহলি

আপডেট সময় : ০৯:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪