ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির

শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে থাকা নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার দুপুরে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, সদর মডেল থানার ওসি ছমি উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এসময় এমপি লুৎফুর রহমান কাজল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে”।

এর আগে সকাল সাড়ে ১১টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছেন। সম্পূর্ণ বিনা খরচে ঘরে বসেই আপনারা এই কার্ড পাবেন”।

এদিন, ৩৬৬ জন নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। তিনি এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণের আহ্বান জানান।

ট্যাগ :

শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল

আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬