ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের উদ্যোগে মহেশখালীতে শিক্ষার আলো

মানবিক সেবার মাধ্যমে সমাজের পরিবর্তনের লক্ষ্যে এক নতুন দিগন্তের সূচনা করল লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লায়ন্স লার্নিং একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাবের আর্থিক সহায়তা এবং লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের সার্বিক তত্ত্বাবধানে মহেশখালীর ছোট মহেশখালী আসাদতলীতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সাহেদ সালাউদ্দিন এমজেএফ, যিনি ডিস্ট্রিক্ট কনভেনশন ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শামসুদ্দিন ফারুকী ও ডিরেক্টর লায়ন বেলাল উদ্দিন।

সভাপতিত্ব করেন লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের প্রেসিডেন্ট লিও আরিফ বিন সালেহ, এবং উপস্থিত ছিলেন লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডমের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত জমিদাতা মাওলানা মোবারক হোসেন, যিনি এই মহৎ উদ্যোগে জমি দান করে অসামান্য অবদান রেখেছেন।

প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও গরীব-অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম সত্যিকার অর্থেই সামাজিক পরিবর্তনের রোল মডেল হয়ে উঠছে।

প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম বলেন,
“প্রতিটি শিশু আমাদের ভবিষ্যৎ। আমরা তাদের স্বপ্ন পূরণে কাজ করে যাবো। মানবতার মশাল প্রজ্জ্বলিত রাখতে আমরা শিক্ষা ও চিকিৎসার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে থাকব।”

এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার আলো ছড়াবেই না, বরং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি মহেশখালীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলোকবর্তিকা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম ও লিও ক্লাব অব মহেশখালী ফ্রিডম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের উদ্যোগে মহেশখালীতে শিক্ষার আলো

আপডেট সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫