ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী

লবণ মাঠে ৬ টাকা, অথচ কাগজে ঘাটতি: আমদানির উৎসব কার জন্য?

প্রতিদিনের মতো আজও সূর্য উঠেছে। কিন্তু ব্যতিক্রম হলো; আজকের সূর্যোদয় লবণ চাষীদের জন্য কোনো আশার আলো বয়ে আনেনি। যখন কক্সবাজারের ইসলামপুর, ঈদগাঁও, কুতুবদিয়া ও চকরিয়ার লবণ মাঠে চাষীরা রোদে পুড়ে, নোনা পানিতে নেমে অত্যন্ত শ্রমঘন কাজ করছেন, ঠিক তখনই আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ২৪৭টি নিবন্ধিত ও চালু লবণ মিলের অনুকূলে মোট ১ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) লবণ আমদানির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ করার পথে ।

অর্থাৎ গড়ে প্রতিটি মিল প্রায় ৪০৪.৮৬ টন করে লবণ আমদানির সুযোগ পাচ্ছে। প্রশ্ন হলো—এই সিদ্ধান্তের সময় কি একবারও লবণ মাঠের দিকে তাকানো হয়েছে?

সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর ও ঈদগাঁও (কক্সবাজার) এলাকায় অপরিশোধিত লবণ মাঠ পর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকা কেজি দরে, আর কুতুবদিয়ায় সেই দাম ৬.২৫ টাকা (পুরাতন লবণ)। অথচ বাজারে পরিশোধিত ও প্যাকেটজাত লবণের দাম ৩৫–৪০ টাকা কেজির নিচে নয়। তবু চাষীরা আশানুরূপ লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।

ইসলামপুরের খাঁন ঘোনা এলাকার লবণ চাষী আব্দুর রশিদ বলেন,

> “চকরিয়া, ঈদগাঁও ও কক্সবাজারের লবণ মাঠ দেশের মানুষের চাহিদা পূরণে পুরোপুরি প্রস্তুত। নতুন লবণ আসবে ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে। এখন আমাদের প্রশ্ন; আমাদের উৎপাদিত লবণে এমন কী নেই, যা বিদেশ থেকে আমদানি করা লবণে আছে?”

প্রতি বছর ডিসেম্বর মাসে যেখানে লবণ উৎপাদন উৎসব হওয়ার কথা, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে লবণ আমদানির মহা উৎসব। সরকার ও নীতিনির্ধারকেরা বারবার বলছেন; ২০২৪–২৫ মৌসুমে চাহিদার তুলনায় লবণ উৎপাদন কম হয়েছে, তাই আমদানি প্রয়োজন। কিন্তু অর্থনীতির একটি মৌলিক সূত্র হলো: চাহিদার তুলনায় সরবরাহ কম হলে দাম বাড়ে। তাহলে প্রশ্ন উঠছে, যদি দেশে সত্যিই লবণের ঘাটতি থাকে, তবে মাঠ পর্যায়ে লবণ ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কীভাবে?

কুতুবদিয়ার বাসিন্দা ও এনটিভি অনলাইনের স্থানীয় প্রতিনিধি আবুল কাসেম জানান,

> “২০ নভেম্বর ২০২৫ থেকে কুতুবদিয়ায় নতুন মৌসুমের লবণ উৎপাদন উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে। বর্তমানে সব ঘোনাতেই লবণ উৎপাদন চলছে। নতুন লবণ মানভেদে সর্বোচ্চ ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে” তার প্রশ্ন; “কার জন্য, কেন এই লবণ আমদানি?”

এখানেই মূল সংকট। একদিকে মাঠে লবণের ন্যায্য দাম নেই, অন্যদিকে কাগজে দেখানো হচ্ছে ঘাটতি। তাহলে কি চাহিদা ও উৎপাদনের হিসাব নিরূপণে গলদ রয়েছে? নাকি মিল-মালিক ও আমদানি নির্ভর ব্যবস্থাই নীতিনির্ধারণে বেশি প্রভাব ফেলছে?

দেশের জনগণের স্বার্থে আমদানি হলে আপত্তি থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো; ৬ টাকার লবণ আর কত কমলে চাষীদের সন্তানরা পড়ালেখা করবে, পুষ্টিকর খাবার খাবে, স্বাভাবিক জীবনযাপন করবে?

লবণ শুধু একটি পণ্য নয়, এটি কক্সবাজারের হাজারো পরিবারের জীবন-জীবিকা। মাঠের বাস্তবতা উপেক্ষা করে যদি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্তের মূল্য দিতে হবে সবচেয়ে দুর্বল পক্ষকে; লবণ চাষীদের।

আজ তাই প্রশ্ন একটাই: লবণ কি সত্যিই কম, নাকি সঠিকভাবে হিসাব করা হচ্ছে না?

লেখক-শেখ জাহাঙ্গীর হাছান মানিক। লবন গবেষক।

ট্যাগ :

কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

লবণ মাঠে ৬ টাকা, অথচ কাগজে ঘাটতি: আমদানির উৎসব কার জন্য?

আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫