ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত

লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ মাঠে দুর্বৃত্তদের তাণ্ডবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাখালী নতুন ঘোনা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে চৌকিদার আব্দু সালাম প্রায় ১৫ বছর আগে ৫১ শতক জমি ক্রয় করেন। সেই থেকে তিনি কোনো ধরনের বিরোধ ছাড়াই জমিতে লবণ চাষ করে আসছিলেন।

তবে সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওই জমির প্রতি লোভের কারণে লবন মাঠে হামলা করে ২ লাখ টাকার পলিথিন কেটে দেয়।

অভিযোগ রয়েছে, এর আগেও একাধিকবার লবণ মাঠের পলিথিন কেটে ক্ষতি করা হয়েছে। বাধা দিতে গেলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং ভুক্তভোগীদের মারধরও করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়েছে।

সর্বশেষ রবিবার রাতে ১০-১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দল লবণ মাঠে হামলা চালিয়ে পলিথিন কেটে দেয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত

লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬