ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়েছে হাজারো ঘর, নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ দুপুর ১২ টার কিছু সময় পর কুতুপালং ১ নম্বর ওয়েস্ট ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। এতে এক শিশু নিহত হয়েছে।

আশ্রয় শিবিরের রোহিঙ্গারা জানান, আগুন দ্রুত এক ক্যাম্প থেকে পার্শ্ববর্তী আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে। এসময় প্রায় হাজার খানেক রোহিঙ্গাদের বসবাসের ঝুপড়ি ঘর ও দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে তাদের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

এখন পর্যন্ত এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তার তথ্য জানায়নি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়।

ট্যাগ :

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়েছে হাজারো ঘর, নিহত ১

আপডেট সময় : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪