ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার উখিয়া থানায় দালাল ছাড়া হয়না কিছুই, বিপাকে স্বয়ং ওসি! ভাষা সৈনিক আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী রহমতের শেষ দিন আজ জুলাই গণহত্যার আসামিদের জামিন ও আওয়ামী লীগের কার্যালয় খোলায় জামায়াতের নিন্দা সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে:আইনমন্ত্রী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি মিন্টো রোডের সেই স্মৃতি বিজড়িত দালানে কি উঠবেন বিরোধীদলীয় নেতা? বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান সাহরি খাওয়া সম্পর্কে যা বলেছেন বিশ্বনবি টেকনাফে ভোটের মাঠে জাফর চেয়ারম্যান কেন ফ্যাক্টর? রাত পেরুলেই বারের ভোট যুদ্ধ: বিএনপি,জামায়াত, আওয়ামীলীগ ৩ প্যানেল, ১৭ পদ, ৪৯ প্রার্থী পেকুয়ায় ৪ বাড়ি আগুনে পুড়ে ছাই

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় নেতাদের এক হতে হবে: অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ উত্থাপন করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সাত বছরের বেশি সময় ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্য বহন করে চলছে। সংহতি প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব সম্প্রতি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। যদিও বিশ্বব্যাপী প্রচেষ্টা ব্যাপকভাবে সংকুচিত হচ্ছে, কিন্তু অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই এক হতে হবে।

লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনের এই সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে মুহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

এই সফরে বোয়াও ফোরামের পাশাপাশি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার

This will close in 6 seconds

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় নেতাদের এক হতে হবে: অধ্যাপক ইউনূস

আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫