ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা সাড়ে ১২ ডলার থেকে নেমে ৬ ডলারে

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু ছয় ডলারের রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি।

রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে রোহিঙ্গাদের মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলারের খাদ্য সহায়তা দেওয়া হয়, তহবিল সংকটের কারণে আগামী মাস থেকে তা ছয় ডলারে নেমে আসবে।

এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় খাদ্য সংকট ও অপুষ্টি বাড়বে বলে আশঙ্কা করছেন ত্রাণ কর্মকর্তারা।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, “গতকাল আমাকে মৌখিকভাবে সাড়ে ছয় ডলার সহায়তা কমিয়ে আনার এই তথ্য জানানো হয় এবং আজ আমি এ সংক্রান্ত চিঠি পেয়েছি। পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

“আমরা এখন যে পরিমাণ সহায়তা পাচ্ছি তাই যথেষ্ট নয়। নতুন কাটছাঁটের পরিণতি কী হবে তা কল্পনা করাই কঠিন,” তিনি রয়টার্সকে বলছিলেন।

বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে।

গত বছরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা সাড়ে ১২ ডলার থেকে নেমে ৬ ডলারে

আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫