ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​

রামু রাবার বাগানে মরদেহ উদ্ধার নিখোঁজ রাজুর, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

কক্সবাজারের রামুর রাবার বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম রাজু শর্মা (২৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার মৃত রণজিৎ শর্মার ছেলে।

পরিবারের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান, রাজু গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। “প্রতিবেশী রিটন ও তার মা আমাদের জানায়, রাজুকে তারা ৫২ হাজার টাকা দিয়েছে। কিন্তু আমরা আগে বিষয়টি জানতাম না। আজ সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার পর নিশ্চিত হই রাজুকে হত্যা করা হয়েছে।”

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

“ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, রাজু পেশায় একজন নাপিত ছিলেন। তিনি কাউয়ারখোপ স্টেশনের একটি সেলুনে কাজ করতেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে তার গলায় দড়ি পেচিয়ে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ :

আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫